দাখিল পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ, দেখুন এখানে

২৬ মার্চ ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

বাংলা পরীক্ষা একদিন পিছিয়ে দিয়ে দাখিলের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচিতে বাংলা পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২০ মে-এর মধ্যে শেষ করতে হবে। বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন এ সূচি প্রকাশিত হয়েছে।

দাখিল পরীক্ষার সংশোধীত রুটিন দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, এবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন আর ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।

সভায় জানানো আরো জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮জন।

নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬