দেড় হাজার মাদ্রাসায় শিক্ষকের তথ্য চেয়ে চিঠি

১৮ জানুয়ারি ২০১৯, ০২:২৯ PM

© লোগো

সারাদেশের প্রায় দেড় হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার (অনুদানপ্রাপ্ত) শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর। প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করে কর্মরত শিক্ষকের নাম, পদবি, ইনডেক্স নম্বর, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ, যোগদান ও অনুদানভুক্তির তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং এসব শিক্ষক সম্পর্কে মন্তব্য উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে। চলতি বছরের ৩০ জানুয়ারির মধ্যে এসব তথ্য পাঠাতে চিঠিতে বলা হয়।

অধিদপ্তর থেকে জানানো হয়, দেশে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো বন্ধ রয়েছে। কিছু দাখিল পর্যায়ে উন্নীত হয়েছে। অনুদানভুক্ত অনেক শিক্ষক বতর্মানে কমর্রত নেই। আবার অনেক শিক্ষক দীর্ঘদিন কর্মরত থেকেও অনুদান পাচ্ছেন না। এসব সমস্যা নিরসন এবং অনুদান সুষ্ঠুভাবে বণ্টন করতেই শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এজন্য অনুদানভুক্ত ও অনুদানবিহীন এসব মাদ্রাসার শিক্ষকদের তথ্য পাঠাতে জেলা প্রশাসকদের মাধ্যমে উপজেলা নিবার্হী কমর্কতাের্দর চিঠি দেয়া হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তর সূত্র আরও জানায়, অনুদানবিহীন যেসব শিক্ষক অধিদপ্তরে ইতোমধ্যে অনুদানপ্রাপ্তির আবেদন করেছেন তাদেরও অনুদান প্রাপ্তিতে নতুন করে আবেদন করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালার অনুচ্ছেদ ১৭ অনুযায়ী উপজেলা বা থানা ইবতেদায়ি শিক্ষা কমিটির সভাপতির প্রতিস্বাক্ষরসহ আবেদন করতে হবে। এছাড়া আবেদনের সময় এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে।

 

ট্যাগ: শিক্ষক
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950