বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৮ AM
তানজিল ও জামিল

তানজিল ও জামিল © সংগৃহীত

দেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার আদায় ও সেবামূলক সংগঠন বাংলাদেশ কওমি  ছাত্র ফোরামের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তানজিল আমিরকে আহ্বায়ক ও জামিল সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।  সোমবার কওমি ছাত্র ফোরামের দফতর সম্পাদক সাজিদ আব্দুল্লাহ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার শর্তে তানজিল আমিরকে আহ্বায়ক ও জামিল সিদ্দিকীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের কেন্দ্রীয় আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হল।

কমিটির সদস্যরা হলেন- তানজিল আমির (আহ্বায়ক), এহতেশামুল হক সাখী (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ (যুগ্ম আহ্বায়ক), জামিল সিদ্দিকী, (সদস্য সচিব), সানাউল্লাহ খাঁন (সিনিয়র সদস্য), সাজিদ আব্দুল্লাহ (সদস্য), মাহমুদ হাসান (সদস্য), কাজী আব্দুল্লাহ (সদস্য), মাহমুদুল হাসান সাগর (সদস্য), হেদায়েতুল্লাহ বিন হাবিব (সদস্য), ফারহান উসামা (সদস্য)। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬