আজ বাংলা ইশারা ভাষা দিবস

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৯ AM

© ফাইল ফটো

‘ইশারা ভাষা সকলের অধিকার’ প্রতিপাদ্য সামনে নিয়ে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে পালিত হবে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯’। দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান থেকে আগারগাঁওয়ের সমাজসেবা ভবন পর্যন্ত একটি র‌্যালি বের হবে। এ ছাড়াও সকাল সাড়ে ১০টা থেকে আগারগাঁওয়ের সমাজসেবা অধিদফতরের অডিটরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এতে বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।

উল্লেখ্য, ১৯৬২ সালে প্রথম পিএইচপি সেন্টারের (শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র) মাধ্যমে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় শহরে সর্বপ্রথম চারটি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৬৪ সালে ফরিদপুর ও চাঁদপুরে এবং ১৯৮১ সালে সিলেট জেলায় নতুন করে আরও ৩টি শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হয়।

বর্তমানে মোট ৮টি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে, যেখানে মোট আসন সংখ্যা ৭৫০টি। এ পর্যন্ত মোট ৫ হাজার ৬৯১ জন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিকে পুনর্বাসন করা হয়েছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, নিহত ২
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি-শ্রমিক দল-য…
  • ১৮ নভেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬