এ বছর সাহিত্যে নোবেল স্থগিত

২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৭ PM

সদস্যদের যৌন কেলেঙ্কারি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সুইডিস একাডেমি।

সুইডিশ একাডেমির বরাত দিয়ে এএফপির জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ১অক্টোবর চিকিৎসাবিদ্যা অথবা মেডিসিনে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। পরে অন্যান্য পুরস্কার পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। তবে সাহিত্য বিভাগের পুরস্কার প্রদান করা হবে না। এর পরিবর্তে ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার প্রদান করা হবে।  

গত মে মাসে সুইডিশ একাডেমি এই সিদ্ধান্ত নেয়।একাডেমির স্থায়ী সেক্রেটারি এন্ডার্স অলসন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনগণের মাঝে একাডেমি সম্পর্কে আস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। একাডেমির সদস্য লেখক ক্যাটারিনা ফ্রোসটেনসনের স্বামী একাডেমীর ফটোগ্রাফার জেন ক্লদ আর্নল্ডের বিরুদ্ধে যৌন নির্যাতনের এই অভিযোগ আনা হয়। এতে ১৮নারী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে। তবে আর্নল্ড এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

আর্নল্ডের বিরুদ্ধে একাডেমির গোপন তথ্য ফাঁস করারও অভিযোগ রয়েছে। পুরস্কার প্রাপ্তদের নাম আগেই ফাঁস হওয়ার জন্য তাকে দায়ী করা হয়। বব ডিলান এবং হ্যারল্ট প্রিন্টারের নাম ঘোষণার আগেই তাদের কাছে এ খবর পৌঁছে যায়।

এ ঘটনায় ক্যাটারিনা ফ্রোসটেনসনের পদত্যাগে পরে ১৮ সদদ্যের কমিটির আরও তিন সদস্য পদত্যাগ করেন।

অন্যদিকে সুইডিশ একাডেমির এই কেলেঙ্কারির পরে সুইডিশ সোসাইটির ১০০ সদস্য “নিউ একাডেমি প্রাইজ” গঠন করেন। এই পুরস্কার প্রদানের প্রক্রিয়া সুইডিশ একাডেমির মতো গোপনীয় নয়। পাবলিক ভোটের মাধ্যমে ৪৭ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে।

তাদের শর্ট লিস্ট করে বিশেষজ্ঞরা চারজনের তালিকা তৈরি করবেন। এবার এই তালিকায় বাছাই হয়ে উঠে এসেছেন ব্রিটেনের নিল গেইম্যান, জাপানের হারুকি মুরাকামি এবং কানাডিয়ান কিম থাউই এবং ফ্রান্সের লেখক মার্সি কন্ডি।

তবে মুরাকামি এই তালিকা থেকে তার নাম বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন। আগামী ১২ অক্টোবর এই নিউ একাডেমি পুরস্কার ঘোষণা করা হবে।

এবার শামীম ওসমানের বাড়িতে আগুনের চেষ্টা
  • ১৮ নভেম্বর ২০২৬
পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাক…
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউরোপিয়ান ইউনিভার্সিটি উপাচার্যের
  • ১৮ নভেম্বর ২০২৬
নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, নিহত ২
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি-শ্রমিক দল-য…
  • ১৮ নভেম্বর ২০২৬