ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ PM
হাইকোর্ট ভবন

হাইকোর্ট ভবন © সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ হোসাইন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কোর্স এক্সটারনাল হিসেবে দায়িত্বরত শিক্ষক ওয়াসেল বিন সাদাতের কক্ষে থিসিস জমা দিতে এসে শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ উত্থাপন করেন। বন্ধের দিনে ফাঁকা ভবনে শিক্ষকের অ্যাকাডেমিক কক্ষে ঘটে যাওয়া ওই ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়েরের পর বিষয়টি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। 

সার্বিক তদন্তের ভিত্তিতে প্রাথমিক সাময়িক বরখাস্তের ধারাবাহিকতায় গত ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে চূড়ান্তভাবে বরখাস্ত করে। বিশ্ববিদ্যালয়ের সেই চূড়ান্ত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন ওই শিক্ষক।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬