দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়

০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ PM
হাইকোর্ট ভবন

হাইকোর্ট ভবন © সংগৃহীত

মহামারি কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাওয়া দরিদ্র রোগীদের মরদেহ সরকারি খরচে দাফন বা ধর্মীয় রীতিতে সৎকারের জন্য নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কেন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন। 

রিটে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাওয়া দরিদ্র রোগীদের মরদেহ দাফন বা সৎকারের জন্য সরকারের আর্থিক সহায়তায় নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ বিষয়ে রুল জারি করেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে চিকিৎসক ও কল্পবিজ্ঞান লেখক তানজিনা হোসেনের লেখা ‘বড়দের রাজনীতি, ছোটদের মৃত্যু’ শিরোনামে একটি মতামত প্রকাশিত হয়। ওই কলামটি যুক্ত করে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক চৌধুরী। 

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬