ইলিয়াস আলীকে গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ কারাগারে

২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৪ PM
তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল

তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল © সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ২১ জুন গুরুত্বপূর্ণ এক সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে উইং কমান্ডার সাইফুর রহমানের নাম। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস ট্রাইব্যুনালে দেয়া সাক্ষীতে ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুরের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। এরপর চলতি বছরের ২৬ জুলাই রাতে সাইফুর রহমানকে তার বাসা থেকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। সেসময় তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন। একই মামলায় আরেক আসামী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহন ৩১ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 

সংসদীয় কমিটিতে সরকারি দল নিজেদের মতো সিদ্ধান্ত নেয় ও চাপিয়…
  • ২৩ আগস্ট ২০২৬
ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন
  • ২৩ আগস্ট ২০২৬
জানালা দিয়ে পানি চাইছিল শিশুরা, ফ্ল্যাটের তালা ভেঙে মিলল মা…
  • ২৩ আগস্ট ২০২৬
বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাস করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬