আইইউটি আর্গুমেন্টাম সফলভাবে সম্পন্ন, অংশ নিলেন আড়াই হাজারের বেশি শিক্ষার্থী

২৫ জুলাই ২০২৬, ০১:৪৭ PM
আইইউটি আর্গুমেন্টাম ২০২৬

আইইউটি আর্গুমেন্টাম ২০২৬ © সৌজন্যে প্রাপ্ত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ডিবেটিং সোসাইটি (আইইউটিডিএস) আয়োজিত দেশের অন্যতম বৃহৎ বিতর্ক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘আইইউটি আর্গুমেন্টাম ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তিন লাখ টাকার বেশি প্রাইজপুলের এই আয়োজন বিতর্ক, পাবলিক স্পিকিং ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক মিলনমেলায় পরিণত হয়।

প্রতিযোগিতায় ইন্টারক্লাব ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ডিবেট, দ্য পোডিয়াম (ইংরেজি), দ্য পোডিয়াম (বাংলা) এবং ফ্লিপ দ্য স্ক্রিপ্টসহ মোট পাঁচটি স্বাক্ষরধর্মী বিভাগ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে পাবলিক স্পিকিং বিভাগের ফাইনাল এবং শেষ দিনে ইন্টারক্লাব বিপি ডিবেট ওপেন বিভাগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

১৭ জুলাই আইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ, উপ-উপাচার্য ড. হিসেইন আরাবি নূর এবং শপআপের প্রেসিডেন্ট মামুন রশীদ।

পাবলিক স্পিকিং বিভাগের ফ্লিপ দ্য স্ক্রিপ্ট বিভাগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাজিফা তাফান্নুন চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গাজী মাহতাব হোসেন প্রথম রানারআপ এবং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ইনশিরাহ সায়েদ দ্বিতীয় রানারআপ হন।

দ্য পোডিয়াম (ইংরেজি) বিভাগে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইসরা আরশিয়া তারিক চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের রাইসা মাহজাবিন প্রথম রানারআপ এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের পরশ পাল দ্বিতীয় রানারআপ হন।

অন্যদিকে, দ্য পোডিয়াম (বাংলা) বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইশা বিনতে কবির চ্যাম্পিয়ন হন। জারিফ জোয়ারদার প্রথম রানারআপ এবং নাজিফা তাফান্নুন দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

ইন্টারক্লাব বিপি ডিবেট নভিস বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউডিএফ-বি দল চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউডিএস আলফা দল রানারআপ হয়। অন্যদিকে, ওপেন বিভাগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিইউপি-১ দল চ্যাম্পিয়ন এবং আইইউটির টিম আইইউটি-এ প্রথম রানারআপ হয়।

এ ছাড়া গাজী মাহতাব হোসেন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’, আবিদ বিন আহমদ ‘ডিবেটার অব দ্য ফিনালে’ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের হোসাইন মুহতাদী রাফিদ ‘বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হিসেবে স্বীকৃতি পান।

১৯ জুলাই ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজি-তে অনুষ্ঠিত সমাপনী গালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর মর্যাদা) ও মুখপাত্র মাহদি আমিন। অনুষ্ঠানে আইইউটিডিএসের বার্ষিক প্রকাশনা ‘ট্রিভিয়াম’-এর সপ্তম সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬