দেশসেরা বিতার্কিকদের খুঁজছে ‘আইইউটি আর্গুমেন্টাম ২০২৬’

৩০ জুন ২০২৬, ০৫:১১ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৫:৪৭ PM
আইইউটি আর্গুমেন্টাম ২০২৬

আইইউটি আর্গুমেন্টাম ২০২৬ © সৌজন্যে প্রাপ্ত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ডিবেটিং সোসাইটি (আইইউটিডিএস) দেশের অন্যতম বৃহৎ বিতর্ক ও জনসমক্ষে বক্তব্য প্রদানের প্রতিযোগিতা ‘আইইউটি আর্গুমেন্টাম ২০২৬’-এর নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। ৩ লাখ টাকারও বেশি পুরস্কারমূল্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। এগুলো হলো- ইংরেজি বক্তৃতা, বাংলা বক্তৃতা, তাৎক্ষণিক যুক্তি উপস্থাপন এবং আন্তঃক্লাব ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক।

অনলাইন প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ৩০ জুন থেকে ১১ জুলাই। এরপর ১৭ ও ১৮ জুলাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সরাসরি প্রতিযোগিতার বিভিন্ন পর্ব। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৯ জুলাই দেশের একটি স্বনামধন্য পাঁচতারকা হোটেলে আয়োজন করা হবে।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের বিতর্ক, জনসমক্ষে বক্তব্য প্রদান, সমালোচনামূলক চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নিবন্ধন এবং প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘আইইউটি আর্গুমেন্টাম ২০২৬’-এর অফিসিয়াল ইভেন্ট পেজে পাওয়া যাবে।

ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/186u8z6aYz/

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬