জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৯ আগস্ট ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪১ PM
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা ও রায় জালিয়াতিসহ দায়ের হওয়া মোট ৯টি মামলার সবকটিতেই জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

আদালত সূত্রে জানা যায়, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও রায় জালিয়াতির অভিযোগে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রিট আবেদনের শুনানিতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া তাকে নতুন করে গ্রেফতার না দেখানোর নির্দেশ দেন। পরবর্তীতে একে একে হাইকোর্ট ও আপিল বিভাগে তার ওপর দায়েরকৃত সকল মামলায় জামিন বহাল থাকে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে সবকটি মামলায় জামিনের কাগজপত্র কেরানীগঞ্জ কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬