দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধা নেই 

১৬ আগস্ট ২০২৬, ০৪:০৭ PM
দুই মামলায় জামিন পেয়েছেন প্রিন্স মামুন

দুই মামলায় জামিন পেয়েছেন প্রিন্স মামুন © সংগৃহীত

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত থেকে শুনানি শেষে এ জামিনের আদেশ দেওয়া হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাঁধা নেই। 

আইনজীবী সূত্রে জানা গেছে, মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি আসামির ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার সিএমএম ২৬ নম্বর আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে, স্ত্রীর দায়ের করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপরদিকে ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে শাড়ি প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে ভাটারা থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা।

পরবর্তীতে ২৫ জুলাই তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান তাকে আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬