ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ২ নারী কারাগারে

১৬ আগস্ট ২০২৬, ০৮:০৫ PM
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা © সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৬ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। 

কারাগারে প্রেরিত দুই নারী হলেন— সুমা বড়াল ওরফে ডলি ও জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।  

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন দুই আসামিকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। সুমা বড়ালের পক্ষে তার আইনজীবী লিটম মিয়া এবং জান্নাতের পক্ষে অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে আসামি সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন আবেদন করেন। তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে ধানমন্ডির ৩ নম্বর রোডে নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন সদস্য প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিলের জন্য সমবেত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোয়া ৬টার দিকে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কয়েকজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। এজাহারে উল্লেখ করা হয়, আটককৃতরা সরকারকে উৎখাতসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। 

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬