হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দ

২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ AM
প্রধান আসামী ফয়সাল

প্রধান আসামী ফয়সাল © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখমাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (৩৭) ও তার সহযোগীদের ৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে হাদির ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা রাহুল দাউদ ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শহীদ হন।

জানা যায়, শুরুতে ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা হলেও হাদির মৃত্যুর পর তদন্ত কর্মকর্তার আবেদনে ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে এবং আসামিদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬