সাবেক এমপি সাদেক খানের ব্যাংক হিসাব অবরুদ্ধ

১০ নভেম্বর ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৩ PM
সাবেক এমপি সাদেক খান

সাবেক এমপি সাদেক খান © সংগৃহীত

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাদেক খানের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এসব হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর র করেন।

আবেদনে বলা হয়, আসামি মো. সাদেক খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এছাড়াও, তার নিজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসেবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন করায় একটি মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন : শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএর চিঠি

আবেদনে আরও বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আসামি মো. সাদেক খানের নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। এ বছরের ফেব্রুয়ারি ও মার্চেও সাদেক খান, তার স্ত্রী ফেরদৌস খান ও ছেলে ফাহিম সাদেক খানের সবমিলিয়ে প্রায় ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9