ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১১ অক্টোবর ২০২৫, ০৬:২৪ PM
সেনাবাহিনীর সংবাদ সম্মেলন

সেনাবাহিনীর সংবাদ সম্মেলন © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে পাওয়া যাচ্ছে না। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, তিনটি মামলায় ২৫জন সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরএ একজন, আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন ১৫ জন।

তিনি আরও জানান, ৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছে। তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছে।

কবীর আহাম্মাদের বিষয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং।

১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ, তালিকা দেখুন এখানে
  • ২৯ নভেম্বর ২০২৬
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ জরুরি ১১ নির্দেশনা
  • ২৯ নভেম্বর ২০২৬
টেস্টের হতাশা ভুলে জয়ের ছক কষছে বাংলাদেশ
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ২৯ নভেম্বর ২০২৬
হারানো বিজ্ঞপ্তি দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে আর খুঁজে পাও…
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে…
  • ২৯ নভেম্বর ২০২৬