গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ PM
কারাগারে মৃত্যুর পর গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে মুন্নার লাশ

কারাগারে মৃত্যুর পর গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে মুন্নার লাশ © টিডিসি

গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারাগারের জেলার মো. আতিকুর রহমান।

জানা গেছে, আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা এবং হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

কারাগারের জেলার মো. আতিকুর রহমান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানার মামলায় চলতি মাসের ২ তারিখে মুন্নাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। রবিবার রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মুন্না দীর্ঘদিন ধরে পেশার, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে কারাগারে তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল না বলেও দাবি করেন জেলার।

অন্যদিকে, নিহতের পরিবার অভিযোগ করে বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় মুন্নাকে গ্রেফতার করা হয়েছিল। অসুস্থ অবস্থায়ও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং কারাগারে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারটির।

নিহত মুন্নার ছেলে সৌমিক জানান, তার বাবা দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। তবুও রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আরেক মামলায় পুনরায় গ্রেফতার করা হয়। তার ভাষায়, ‘বাবার মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

 

 

 

ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর …
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, মিলবে ২ লাখ …
  • ০৭ আগস্ট ২০২৬
বছরে ৩৭৫০ কোটি টাকা আয় রোনালদোর,মেসির কত?
  • ০৭ আগস্ট ২০২৬
পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ, সংখ্যা বেড়ে ২০
  • ০৭ আগস্ট ২০২৬
আমিও চাই হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
  • ০৭ আগস্ট ২০২৬