নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ PM
আদালতে ছাত্রদল নেতারা

আদালতে ছাত্রদল নেতারা © সংগৃহীত

আদালতে আত্মসমর্পনের পর নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ও বর্তমান ছাত্রদলের ৮ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন—তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদের নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ, ছাত্রদল নেতা আলমগীর বিশ্বাস রাজু ও ছাত্রদল নেতা মো. রাসেল। 

এর মধ্যে গুলশানের এক ও বনানী থানার দুই মামলায় আওয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলার রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়েছিল।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে নাশকতার মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬