সাভারে লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

০২ জুলাই ২০২৫, ১১:১১ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয় © সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক এ অভিযোগ দাখিল করা হয়।

এর আগে, সকালে এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ, ডিবির পরিদর্শক আরাফাতসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৯ জুন আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছে যায়। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত ৫ জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

ওই সময় যারা শহীদ হয়েছেন, তারা হলেন- সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এছাড়া একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি (অজ্ঞাত)।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলায় বর্তমানে ১১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে।

আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে আছেন। এর মধ্যে বুধবার সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসঙ্গত, মামলা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে আহত এক ব্যক্তি ও নিহত পাঁচজনকে প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর তাদের পুলিশ একটি গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে ওই গাড়ির মধ্যেই এই ছয়জনকে (যাঁদের মধ্যে একজন জীবিত) পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

 

 

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9