ইশরাকের মেয়র শপথ ইস্যুতে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল

২৬ মে ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১০:২০ AM
বিএনপি নেতা ইশরাক

বিএনপি নেতা ইশরাক © সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ ঠেকাতে করা রিট আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর, এবার সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে।

সোমবার (২৬ মে) এ বিষয়ে তথ্য দিয়েছেন রিটকারীর আইনজীবীদের একজন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এর আগে ২২ মে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়, যেখানে দাবি করা হয়েছিল—ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিতে না দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হোক। কিন্তু আদালত শুনানি শেষে রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালত বলেন, আবেদনটি শুনানির উপযোগী নয়।

এই আদেশের ফলে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নিতে আইনগতভাবে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীরা আদেশ বাতিল চেয়ে এখন উচ্চ আদালতের দারস্থ হয়েছেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬