স্কলারশিপে আইটি প্রশিক্ষণ দেবে আইএসডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ PM
আইএসডিবি-বিআইএসইডব্লিউতে স্কলারশিপে আইটি প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

আইএসডিবি-বিআইএসইডব্লিউতে স্কলারশিপে আইটি প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরের চাকরির বাজার সার্ভে করে তদনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে যা চাকরি ক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। এই প্রোগ্রামের আওতায় কোর্স ম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

বর্তমানে ৭০তম রাউন্ডে ৬ থেকে সাড়ে ৮ মাসব্যাপী বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ রাউন্ডে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;

*দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‌‌‘প্লেসমেন্ট সেল '-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*৪-বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/ সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

স্নাতক বা সমমানদের জন্য কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউসিং এএসপি.নেট,  অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সল্যুশান অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি ভিজুয়ালাইজেশন;

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে www.isdb-bisew.org/it-scholarship-programme এখানে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে যোগাযোগ করুন।

সূত্র: আইএসডিবি-বিআইএসইডব্লিউর অফিশিয়াল ওয়েবসাইট

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9