সাক্ষাৎকার

১৭তম নিবন্ধন নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান © টিডিসি ফটো

সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহি করা হচ্ছে। শূন্য পদের তথ্য পাওয়ার পর ১৭তম নিবন্ধনের প্রিলির দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ AM

চলতি অর্থ বছরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহি করা হচ্ছে। শূন্য পদের তথ্য পাওয়ার পর ১৭তম নিবন্ধনের প্রিলির দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, চলতি বছর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই। ১৭তম নিবন্ধনের জন্য আমরা শূন্যপদের তথ্য সংগ্রহ করছি। এটি শেষ হওয়ার পর পরীক্ষার বিষয়ে বলতে পারবো।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী ওই বছরের ১৫ মে সকালে স্কুল পর্যায়ে এবং বিকেলে কলেজ পর্যায়ের প্রিলি পরীক্ষার তারিখ দেওয়া হয়। তবে এর আগেই দেশে করোনা সংক্রমণ শুরু হলে থেমে যায় নিবন্ধন কার্যক্রম। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসলেও ১৭তম নিবন্ধন নিয়ে এনটিআরসিএকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬