সাক্ষাৎকার

গণবিজ্ঞপ্তি নিয়ে আইনি জটিলতা কেটেছে, তবে ফেব্রুয়ারিতে সম্ভব নয়

আশরাফ উদ্দিন

আশরাফ উদ্দিন © ফাইল ফটো

চলতি মাসে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ AM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশে আইনি জটিলতা কেটে গেলেও চলতি মাসে তা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশে আইনি যে জটিলতা ছিল সেটি কেটে গেছে। আমরা এখন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করব। কাগজপত্র ঠিক করতে হবে। শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব মহোদয়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি ঠিক করতে হবে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না।

ফেব্রুয়ারির মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা? জানতে চাইলে আশরাফ উদ্দিন বলেন, ৫৭ হাজারের বেশি শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা অনেক বড় কাজ। কাজগুলো গুছিয়ে সময় লাগবে। আমরা এই মুহূর্তে ডেডলাইন দিতে পারছি না। তবে ফেব্রুয়ারিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হবে না বলেই আমার মনে হয়।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে মামলা সংক্রান্ত জটিলতায় দুই বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছিল না এনটিআরসিএ।

নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬