সফটওয়্যারের মাধ্যমে ফল হয়েছে, সন্দেহের সুযোগ নেই

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৩ PM
প্রফেসর নেহাল আহমেদ ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

প্রফেসর নেহাল আহমেদ ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ফটো

সফটওয়্যারের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হয়েছে। এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করেও অনেকের এইচএসসির ফল খারাপ হওয়া প্রসঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রফেসর নেহাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের বিগত দুটি পরীক্ষার ফলের সাথে সাবজেক্ট ম্যাপিং করে যে ফল এসেছে তার ভিত্তিতেই রেজাল্ট দেয়া হয়েছে। বোর্ড পরিবর্তন, বিভাগ পরিবর্তন কিংবা মাদরাসা থেকে আসা শিক্ষার্থীদের এটি ভাবার কোনো কারণ নেই যে ভিন্ন কারণে তাদের ফল খারাপ হয়েছে।

তিনি আরও বলেন, সাবজেক্ট ম্যাপিং করেই ফল দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স, আইসিটি বিষয়ের ম্যাপিং করে ফল দেয়া হয়েছে। এক্ষেত্রে সে যতটুকু গ্রেড প্রাপ্য, ততটুকুই পেয়েছে। সফটওয়্যারের মাধ্যমে ফল দেয়া হয়েছে। এখানে অন্যকিছু ভাবার কোনো সুযোগ নেই। যারা জানতে চান তাদের সাবজেক্ট কীভাবে ম্যাপিং করা হয়েছে তাদের বোর্ডে আবেদন করতে বলেন। আমরা বিস্তারিত জানিয়ে দেব।

স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence