সাক্ষাৎকার

ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করবে চবি, জানাল বিজ্ঞপ্তি দিয়ে

© সংগৃহীত

ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM

ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে চর্চাকৃত যেকোন ধর্মের ব্যাপারে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। 

আরো পড়ুন: বুয়েটের ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, আরও ৫২ জনকে শাস্তি-শোকজ

আরও বলা হয়,  এমতাবস্থায় ধর্ম অবমাননার সাথে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ও দেশের প্রচলিত ধর্ম অবমাননার আইনে শাস্তির আওতায় আনা হবে। অতএব সংশ্লিষ্ট সকলকে উক্ত বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

ভুল স্টেশনে শিশু নামতেই ছেড়ে দিল ট্রেন, ৯৯৯ নম্বরে ফোনকলে উ…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সুপারভাইজার, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
  • ২৩ এপ্রিল ২০২৬
স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া ৪ ট্রাক সামগ্রী উদ্ধার,…
  • ২৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬