সাক্ষাৎকার

সাজেক ভ্রমণ নিয়ে যা বলল প্রশাসন

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো উদ্বেগ কাটেনি স্থানীয়দের মাঝে।
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি রিপোর্ট
আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM

সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো উদ্বেগ কাটেনি স্থানীয়দের মাঝে। পর্যটনখ্যাত এই অঞ্চল পর্যটকদের কাছেও পছন্দের। তবে পরিস্থিতি বিবেচনায় আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান এই সিদ্ধান্তের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘বর্তমানে পার্বত্য জেলার পরিস্থিতি অনুযায়ী যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, যা পরবর্তী সময়ে খাগড়াছড়ির অন্যান্য এলাকা ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। এতে চার জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। দীঘিনালার এই সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়।

শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধের কারণে আটকে পড়েন দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ, পানি ও খাদ্যসংকটে পড়ে নপর্যটকরা।

জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬