মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ

২৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৬:২২ PM
আল আযহার বিশ্ববিদ্যালয়

আল আযহার বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দেশের কওমি বা আলিয়া মাদ্রাসায় না পড়েও মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ আগস্ট) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অফ ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সলেশন বিভাগের মুহাম্মদ জায়েদ। 

জেনারেল লাইন বা সাধারণ শিক্ষা (স্কুল-কলেজ) থেকে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে বা ভর্তিতে শিক্ষার্থীদের কয়েকটি বিষয় অনুসরণ বা মানার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি এই শিক্ষার্থী।

পরামর্শগুলো হলো— 

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে হলে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়টির পড়াশুনার মাধ্যম আরবি। বিশ্ববিদ্যালয়টিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সরাসরি অনার্সে ভর্তির সুযোগ না থাকায় মিশরে এসে প্রথমে আরবি ভাষা ইনস্টিটিউট শেষ করার ইন্টারমিডিয়েট সম্পন্ন করতে হবে। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক থাকায় মাদ্রাসা শিক্ষার্থীরা আলিমের সার্টিফিকেট দিয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে পারছেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা স্মারক না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ সুযোগ নেই। সেজন্যই তাদের মিশরে এসে প্রথমে আরবি ভাষা ইনস্টিটিউট থেকে আরবি ভাষা সম্পন্ন করতে হয়। পরবর্তীতে অন্য প্রক্রিয়ায় যেতে হবে।

বাংলাদেশ থেকে সরাসরি সরকারি স্কলারশিপের সুযোগ না থাকায় ২ থেকে ৩ বছর পর্যন্ত খরচ বহন করার জন্য প্রস্তুতি রাখতে হবে। আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে দীর্ঘ সময় ব্যয় হতে পারে— এই বিষয়টিও শিক্ষার্থীদের মনে রাখতে হবে। মিশরে পার্টটাইম চাকরির সুযোগ না থাকায় ফিনান্সিয়াল রিসোর্স (অর্থের উৎস) নিশ্চিত করার বিশ্ববিদ্যালয়টিতে আসা উচিত।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬