চবির ৫ম সমাবর্তন: সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন প্রশাসনের

১৮ মার্চ ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। শুরুতে মূল সনদ উত্তোলনকারীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় সমালোচনার মুখে এবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) পঞ্চম সমাবর্তন কমিটির এক সভায় এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী।

গত ১৩ মার্চ সমাবর্তন-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যেসব শিক্ষার্থী মূল সনদ উত্তোলন করে ফেলেছেন, তারা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন না। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল, ফেসবুক গ্রুপসহ নানা জায়গা থেকে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তবে সমালোচনার মুখে শেষমেশ এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে চবি কর্তৃপক্ষ। যারা মূল সনদ উত্তোলন করে ফেলেছেন তাদেরও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাদ্দাম-ইনানসহ ঢাবি থেকে বহিষ্কারের ১২৮ জনের তালিকায় ছাত্রলীগের যেসব নেতাকর্মী

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০১১ সাল থেকে ২০২৩ পর্যন্ত ইতোমধ্যে যারা সার্টিফিকেট উত্তোলন করেছেন, তারাও চবির পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনে উত্তোলনকৃত সার্টিফিকেটের কপি আপলোড করতে হবে। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

প্রসঙ্গত, সর্বশেষ চবির চতুর্থ সমাবর্তন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। ২০১৬ সালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবার সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬