জার্মানির ভিসার অপেক্ষায় দেশের ৮০ হাজার শিক্ষার্থী

১২ মার্চ ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
জার্মান পতাকা

জার্মান পতাকা © ফাইল ফটো

জার্মানির শিক্ষার্থী ভিসার অপেক্ষায় রয়েছেন প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে এই বিপুলসংখ্যক শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন।  

আজ বুধবার (১২ মার্চ) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।  

রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৮ হাজার ৭৬২ জন নতুনভাবে আবেদন জমা দিয়েছেন।  

সব মিলিয়ে বর্তমানে ৭৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী জার্মানির ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তবে জার্মান দূতাবাস থেকে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শিক্ষিকার রিল ঘিরে বিতর্ক, তদন্তে কমিটি গঠন হচ্ছে
  • ২৬ জুলাই ২০২৬
শেকৃবির নবীনবরণে ছাত্রদলকে প্রাধান্য, প্রশাসনের বিরুদ্ধে বৈ…
  • ২৬ জুলাই ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আ…
  • ২৬ জুলাই ২০২৬
সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের জন্যও কি বাধ্যতামূলক, জানালেন…
  • ২৬ জুলাই ২০২৬
কেন্দুয়ার নতুন ইউএনও সানজিদা চৌধুরী 
  • ২৬ জুলাই ২০২৬
‘নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্…
  • ২৬ জুলাই ২০২৬