গাড়ি উল্টে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিদেশি ছাত্রীর মৃত্যু

১৬ এপ্রিল ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ফুটফাফোন জেইডলা

ফুটফাফোন জেইডলা © সংগৃহীত

নগরের পতেঙ্গা থানা এলাকায় আউটার রিং রোডে পাজেরো গাড়ি উল্টে চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ফুটফাফোন জেইডলা (২৩) নামে এক বিদেশি ছাত্রী নিহত হয়েছেন। তিনি লাউসের নাগরিক বলে জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পাজেরো গাড়িতে থাকা আরও দুজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সোমবার রাতে আউটার রিং রোডে পাজেরো গাড়ির চাক্কা পাংচার হয়ে যায়। এতে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িটিতে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয়। একই সঙ্গে আহত হন আরও দুজন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, নিহত ছাত্রী বিদেশি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। তবে আহত দুজন বাংলাদেশি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করল সরকার  
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9