অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মতিঝিল আইডিয়াল শিক্ষার্থীদের বিক্ষোভ

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

নবনিযুক্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। 

এ সময় তারা নতুন অধ্যক্ষের পদত্যাগ ও  একজন সাবেক আর্মি অফিসারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যেকোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি ফেরদৌস নামে আওয়ামীপন্থি ঘুষখোর একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  আমরা কোনো শিক্ষার্থী তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা শিক্ষার্থীরা কেউ স্কুলের ভেতরে প্রবেশ করতে পারছি না। কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা ভেতরে প্রবেশ করছেন। কিন্তু আমরা চাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস।’ 

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ জুন পর্যন্ত
  • ১০ জুন ২০২৬
পিবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ছবিরুল ইস…
  • ১০ জুন ২০২৬
নির্বাচনী দায়িত্বে প্রাণ হারালে পরিবার পাবে ১০ লাখ টাকা, নত…
  • ১০ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: শাবি…
  • ১০ জুন ২০২৬
সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্ব…
  • ১০ জুন ২০২৬