এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ২৩

০৯ নভেম্বর ২০২২, ০৮:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ২৩

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ২৩ © ফাইল ছবি

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মঙ্গলবার দেশের নয়টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) পরীক্ষার দ্বিতীয় দিনে এই নয় শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৯৬৭টি কেন্দ্রে ১০ লাখ ৪৩ হাজার ৯৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ হাজার ৪৩ জন অনুপস্থিত এবং ২৩ জন বহিষ্কার হয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ৩ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৩ জন বহিষ্কার হয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২ হাজার ২৮২ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের ১ হাজার ১৩৮ জন অনুপস্থিত এবং ৪ জন বহিষ্কার হয়েছেন। যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৯৬৫ জন অনুপস্থিত এবং ৩ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৭১ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের ৯৬১ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন। বরিশাল শিক্ষা বোর্ডের ৯৮৬ জন অনুপস্থিত এবং ২ জন বহিষ্কার হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের ১ হাজার ৮৬১ জন অনুপস্থিত রয়েছেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৮৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫ হাজার ৬৭ জন অনুপস্থিত এবং ৮ জন বহিষ্কার হয়েছেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬