অনুমতি ছাড়া বিএসএমএমইউর কেউ গণমাধ্যমে কথা বলতে পারবে না

০৩ মে ২০২০, ০৭:০০ PM

© ফাইল ফটো

অনুমতি ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ) কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার জন্য আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সবাইকে এখন থেকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া স্বাস্থ্য সেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হলো। টেলিভিশনের টকশোতে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/শেয়ার প্রদান করার ক্ষেত্রে সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সে সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

এর আগে সরকারি হাসপাতালের নার্সদেরও গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ১৫ এপ্রিল নার্সদের প্রতি এই নির্দেশনা আসার কয়েক দিনের মাথায় অনুমতি ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও কোনো বিবৃতি না দিতে বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬