সৌদি আরবে মাহে রমজানের রোজা শুরু শুক্রবার থেকে

২৩ এপ্রিল ২০২০, ০৫:০৬ PM

© বিবিসি

সৌদি আরবে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র মাহে রমজানের রোজা শুরু হচ্ছে। স্থানীয় সময় বুধবার দেশটির আকাশে কোথাও  চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের।

অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরেও আগামীকাল শুক্রবার থেকে রোজা শুরু হবে।

এদিকে পবিত্র রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

প্রধান মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা এ মসজিদে ঢুকতে পারবেন না। ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে বলে জানা গেছে।

বাইক কাণ্ডে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন নেত্রী
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close