বেসরকারি মেডিকেল কলেজের ওপর কর পরিহার করার প্রস্তাব

২৫ মার্চ ২০২০, ১২:১৭ AM

© সংগৃহীত

বেসরকারি মেডিকেল কলেজের ওপর আরোপিত ১৫ শতাংশ আয়কর রহিত করার প্রস্তাব করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে ২০২০-২১ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিপিএমসিএ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এসব প্রস্তাবনা তুলে ধরে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিপিএমসিএর পক্ষে সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

এম এ মুবিন খান বলেন, দেশে বিদ্যমান বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ অনুযায়ী সকল বেসরকারি মেডিকেল কলেজ অলাভজনক প্রতিষ্ঠান। ফলে এখান থেকে অর্জিত সকল আয় মেডিকেল কলেজের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। তাই কলেজের উপর আরোপিত আয়কর রহিতের প্রস্তাব করছি।

একইসঙ্গে তিনি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে জীবনরক্ষা কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক অব্যাহতির দাবি করেন।

৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে সবচেয়ে সফল মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ কেউ যেন ফেঁসে…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৬ অক্টোবর ২০২৬
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে জনবল নিয়োগ, আব…
  • ২৬ অক্টোবর ২০২৬