করোনা: সুস্থভাবে মায়ের কোলে ফেরার আকুতি ঢাবি শিক্ষার্থীদের (ভিডিও)

১৫ মার্চ ২০২০, ১২:১৫ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীরা। আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধন শেষে তারা তাদের তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০সেশনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শওকক হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক উপাচার্য স্যারের প্রতি আহবান করছি, আপনি আমাদের অবস্থা, হলগুলোর অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিন যেন, আমরা সুস্থভাবে মায়ের কোলে ফিরে যেতে পারি।’

রায়হান আহমেদ নামের প্রথমবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য স্যার আর প্রক্টর স্যার যে রকম দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি, করোনাভাইরাসের মত ছোঁয়াচে রোগ যদি কোন একজনের হয় তাহলে এটা পুরো বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়বে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের বন্ধের ঘোষণা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহবান জানাই।’

মানববন্ধনে তারা তিনটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো: অতিদ্রুত করোনাভাইরাস সনাক্তকরণে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা, করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়ে থাকলে তার সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের শিক্ষা কার্যক্রম সাময়িকবাবে স্থগিত রাখা।

মানববন্ধন শেষে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন। সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close