ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য কোটা সংরক্ষণের যুক্তি নেই

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৫ PM

© ফাইল ফটো

শুধু ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের মেধাবী বিবেচনা করার মানসিকতার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংরক্ষণে যুক্তি নেই বলেও জানিয়েছেন তিনি। 

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিএনপির সদস্য (এমপি) হারুনুর রশীদের (চাপাইনবাবগঞ্জ-৩) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন তার প্রশ্নে উল্লেখ করেন, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণ করতে কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশ এখনও অনুসরণ করা হয়নি। 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য কোটা সংরক্ষণে তিনি কোনো যুক্তি দেখেন না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কিন্তু বাংলা মিডিয়াম থেকে এসেছি। হয়তো আমরা মেধাবী নই, তবে তার মানে একেবারে খারাপও না। আমরা পড়াশোনার আরেকটু সুযোগ পেলে ভালো ফল করতে পারতাম।

জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এক সময় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট ছিল। এ কারণে দুই শিফট বা সন্ধ্যার শিফট চালু করা হয়েছিল।

তিনি আরও বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিজের প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে বেশি আন্তরিকতা দেখান। যার ফলে তাদের প্রতিষ্ঠানে সমস্যা দেখা দেয়।

ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শি…
  • ২৭ অক্টোবর ২০২৬