ইসলামী ছাত্রসেনার মাদক বিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

২১ জানুয়ারি ২০২০, ০২:৫০ PM

© টিডিসি ফটো

ফেনীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা শাখার আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১জানুয়ারী দুপুরে ফেনী ট্রাংক রোডস্হ কেন্দ্রীয় শহীদ মিনারে মাদক বিরোধী সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্হানে এসে সমাপ্তি ঘোষনা করা হয়।

সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফয়জুল আলম ফারুকী।

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফেনী জেলা শাখার সভাপতি মনজুরুল মাওলা সরদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক মুহাম্মদ শাহজালালের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক কাজী নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শহিদ উল্লাহ পাটোয়ারী, ইসলামী যুব সেনা ফেনী জেলা শাখার আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, ইসলামী ছাত্র সেনা ফেনী শাখার সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ইসলামী ছাত্র সেনার সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

এ সময়ে অারো উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা ও ছাত্র সেনার জেলা উপজেলার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬