অধ্যাপক ড. মো. শওকত আলী ও মো. রাকিব হাসান মুবিন © সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পশুপালন অনুষদের গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুল ইসলাম। সহসাধারণ সম্পাদক (প্রশাসন) হয়েছেন মো. মাসরুল আহাসান মিলন এবং সহসাধারণ সম্পাদক (বিতর্ক) হয়েছেন আশিকুর রহমান কৌশিক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জুবাইর বিন ফারুক, সহসাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, দপ্তর সম্পাদক মো. শোয়েব আখতার এবং অর্থ সম্পাদক আসিফ ইকবাল। বিতর্কবিষয়ক সম্পাদক (বাংলা) হয়েছেন মাহিমা চৌধুরী সালজা এবং (ইংরেজি) হয়েছেন মো. গোলাম সাকলায়েন আনাস। মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক হয়েছেন সাদ আল নাহিয়ান।
নতুন কমিটির লক্ষ্য সম্পর্কে সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান মুবিন বলেন, বিতর্ক অঙ্গনে বাকৃবিকে আরও সাফল্যমণ্ডিত করা এবং শিগগিরই আয়োজক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি নবীনদের মধ্যে যুক্তিবাদী চিন্তার প্রসার ও পরিশীলিত বিতার্কিক তৈরিতে সংগঠনটি কাজ করবে।