সমাবর্তন উপলক্ষে ঢাকা কলেজে ব্যাপক প্রস্তুতি

০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠান। এটি ঢাবির ৫২তম সমাবর্তন এবং অধিভুক্ত সাত কলজের গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় সমাবর্তন।

এ সমাবর্তনকে ঘিরে ঢাকা কলেজ ভেন্যুতে চলছে ব্যাপক প্রস্তুতি। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে ব্যাপক শোভাবর্ধনের কাজ চলছে। বিভিন্ন ভবন ও এর আশপাশে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শোভাবর্ধনের কাজ। সড়কের পাশের গাছগুলোতে সাদা-লাল রঙে উৎসবের আমেজ বাড়িয়েছে বহুগুণ।

গতবারের মতো এবারও তিনটি পৃথক ভেন্যুতে এই সমাবর্তন অনুষ্ঠান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এবং সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে। সাত কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মূল সমাবর্তন অনুষ্ঠানে যুক্ত করা হবে। এটি ঢাবির ৫২তম সমাবর্তন এবং অধিভুক্ত সাত কলজের গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় সমাবর্তন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউটের প্রায় ২০ হাজার ৮০০ গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন্ন ৫২তম সমাবর্তনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউটের মোট ২০ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৫ হাজার ৩৫৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত কলেজ এবং ইনস্টিটিউটের ৫ হাজার ৩৩৮ জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের রয়েছে ১০ হাজার ৫১ জন। অর্থাৎ ৫২তম সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটের অর্ধেকই সরকারি সাত কলেজের শিক্ষার্থী।

সুষ্ঠভাবে সমাবর্তন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই গঠন করা হয়েছে সমাবর্তন বাস্তবায়ন কমিটি।

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে মোমবাতি হাতে অর্ধলাখ তীর্থযাত্রীর আলোর মিছিল
  • ২৯ অক্টোবর ২০২৬
সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা-ভাইভা-নি…
  • ২৯ অক্টোবর ২০২৬