সংসদ পরিদর্শনে ইইউবির আইন বিভাগের শিক্ষার্থীরা

০৩ মে ২০২৬, ০৩:৩৩ PM
ইইউবির আইন বিভাগের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

ইইউবির আইন বিভাগের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন © টিডিসি ফটো

আইন শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবন পরিদর্শন। এই শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পায়।

আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট জসীম উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সফরে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। তারা অধিবেশন কক্ষ ও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং আইন প্রণয়নের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করেন, যা তাদের একাডেমিক শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট জসীম উদ্দীন বলেন, আইন শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা পূর্ণতা পায় না। সংসদ পরিদর্শনের মতো কার্যক্রম শিক্ষার্থীদের সামনে বাস্তবতার দরজা খুলে দেয়। এতে তারা আইন তৈরির প্রক্রিয়া প্রত্যক্ষভাবে দেখতে পারে, যা তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম মরতুজা বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞানেই নয়, বাস্তব দক্ষতায়ও সমৃদ্ধ হয়ে উঠুক। নৈতিকতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা নিয়ে তারা যেন ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এই লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়। সংসদ পরিদর্শনের মতো অভিজ্ঞতা তাদের সেই পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

পরিদর্শনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। তারা বলেন, এই সফর তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। সংসদের কার্যক্রম কাছ থেকে দেখা এবং আইন প্রণয়নের বাস্তব প্রক্রিয়া বোঝার মাধ্যমে তারা নতুনভাবে অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতে আইন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে।

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬
চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু
  • ০২ আগস্ট ২০২৬