ফেসবুক স্ট্যাটাসে মাফ চেয়ে জাবি ছাত্রের আত্মহত্যা

০৯ জুন ২০১৯, ১০:৫৪ AM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র রাসেল হোসাইন নিজ বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়াতে ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৮ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ৪৭ ব্যাচের অর্থনীতি বিভাগের ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।

নিহত রাসেলের বন্ধু ও হলের রুমমেট জিসান আহমেদ রনি জানান, রোজা ও ঈদের ছুটি পেয়ে বাড়িতে যায় রাসেল। বিভিন্ন কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। এরই একপর্যায়ে রাতে ছারপোকা মারার ওষুধ খায় রাসেল। তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে রাসেলের মৃত্যু হয়।

রাসেলের ফেসবুক টাইমলাইনে গিয়ে দেখা যায়, শুক্রবার রাত ১১টা ৩৯ মিনিটে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন’।

এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুনেছি একজন ছাত্র মারা গেছেন, তবে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিনা জানি না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানা তিনি।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬