ওসমান হাদিকে 'শহিদ' ঘোষণা করে গেজেট প্রকাশসহ ৬ দাবি মঞ্চ ২৪ এর

২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ PM
মঞ্চ ২৪ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

মঞ্চ ২৪ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন © টিডিসি ফোটো

শরিফ ওসমান বিন হাদিকে 'শহিদ' ঘোষণা করে গেজেট প্রকাশ, খুনিকে গ্রেফতারের দাবি ও প্রসাশনের কার্যকমসহ ৬ টি দাবি জানিয়েছে 'মঞ্চ ২৪'। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি গুলো জানান 'মঞ্চ ২৪' এর নেতৃবৃন্দ।

এ সময় 'মঞ্চ ২৪' এর মুখপাত্র মেজর শাহীন বলেন, 'অনেক বছর পরে, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর এই জাতিকে একটি মুক্তির স্বাদ এনে দিয়েছিল জুলাই বিপ্লব। কিন্তু দুঃখজনকভাবে আমরা আজ সেই জুলাই বিপ্লবটাকে প্রায় হারাতে বসেছি। এই হাদি হত্যাকাণ্ড কোনোভাবেই ধামাচাপা পড়তে দেওয়া যাবে না। আমি যে কোনোভাবে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই।'

তিনি আরও বলেন, 'এই হত্যাকাণ্ডে যারা জড়িত, সকলের বিচারের দাবি করছি। আর যারা এই ঘটনাকে অবহেলার চোখে দেখেছে বিশেষ করে আইন উপদেষ্টা,স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা,নিরাপত্তা উপদেষ্টাদের ব্যর্থতার দায়ে তাদের সবাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।'

এসময়  'মঞ্চ ২৪' এর  আহবায়ক তাদের দাবি গুলো তোলে ধরেন।

দাবিসমুহ হলো :
এক. শরিফ ওসমান বিন হাদিকে 'শহিদ' ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে।

দুই. অপরাধ ও আইন বিশেষজ্ঞ, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক বিচারপতি, ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি, একজন মানবাধিকার কর্মী, সাবেক সামরিক অফিসার ও বিদেশী দুজন বিশেষজ্ঞ সমন্বয়ে গণতদন্ত কমিশন গঠন করতে হবে।

তিন. কথিত অনুসন্ধানী সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবেড

চার. যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ হত্যাকান্ড নিয়ে তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে, সে সব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকদের লো জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

পাঁচ . ডিজিএফআইয়ের প্রধানসহ দেশের সকল গোয়েন্দা সংস্থ্যার প্রধানদের জবাবদিহীতার আওয়তায় আনতে হবে।

ছয়. প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে শহিদ ওসমান বিন হাদির ভারতীয় আধিপত্যবাদের লড়াইকে অন্তর্ভুক্ত করতে হবে।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬