আমদানি করা মার্কার দিয়ে ‘আঙ্গুলে দাগ’ দেওয়া হবে রাকসুর ভোটারদের

১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪১ PM
রাকসু নির্বাচন কমিশন

রাকসু নির্বাচন কমিশন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট এবং হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আঙ্গুলে কালো দাগ দেওয়ার জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট প্রদানের আগে প্রার্থীদের ছবি, আইডি কার্ড দেখে যাচাই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ এই তথ্য জানান।

আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা

এ সময় তিনি বলেন, আমরা দেখেছি ডাকসু, জাকসুতে আঙুলের কালি উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই আমরা রাকসু নির্বাচনের জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে নির্বাচন অনুষ্ঠিত করতে। নির্বাচনে আমরা 'থ্রি ডাইমেনশন' নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রত্যককে সেগুলো পার করে যেতে হবে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যদি আমাদের কোনো  ভোটারকে সন্দেহ হয় সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করবো। এছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। সবকিছু এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি আমরা। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন। এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage