অনুষ্ঠানে আয়োজকরা © সংগৃহীত
বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে ‘প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অন ডায়াগনোস্টিক অ্যান্ড থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেনশন’ বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশলার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন নিনমাসের পরিচালক ও বিটিএসের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেম ও অধ্যাপক ডা. এম এ করিম। প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার হোসেন (মুকুল), অধ্যাপক ডা. ফরিদুল আলম ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিক।
কর্মশালার বৈজ্ঞানিক অংশের শুরুতে এটিএ ২০২৫ থাইরয়েড ক্যান্সার গাইডলাইন নিয়ে আলোচনা করেন সাইপ্রাস সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন এবং ডব্লিউএফএএমবির প্রেসিডেন্ট প্রফেসর ডা. সাভাস ফ্রাঙ্গোস। এরপর টু-ডি বেসিকস অব থাইরয়েড ইমেজিং উইথ টিআই-আরএডিএস স্কোর অ্যান্ড নেক সেগমেন্টস নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। বেসিকস অব শিয়ার ওয়েভ অ্যান্ড স্ট্রেইন ইলাস্টোগ্রাফি উইথ ইন্টারভেনশন উপস্থাপন করেন অধ্যাপক ডা. ফজলুল বারী।
অনুষ্ঠানে থাইরয়েড রোগের চিকিৎসায় ইন্টারভেনশনাল রেডিওলজির ভূমিকা নিয়ে ইন্টারভেনশনাল রেডিওলজি ইন দ্য ম্যানেজমেন্ট অব থাইরয়েড ডিজিজেস আলোচনা করেন অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক। বেসিকস অব অবলেশন, স্ক্ল্যারোথেরাপি অ্যান্ড রেডিওফ্রিকোয়েন্সি অব থাইরয়েড নডিউল বক্তব্য বিষয়ে দেন অধ্যাপক ডা. ফজলুল বারী। একই সাথে মলিকিউলার ইমেজিং ইন আয়োডিন রিফ্র্যাক্টরি থাইরয়েড ক্যান্সার নিয়ে বক্তব্য দেন পাকিস্তানের ডা. শারজিল ওসমানী এবং রোল অব সিটি অ্যান্ড পেট সিটি ইন ইন্টারভেনশনাল প্রসিডিউরসের ভূমিকা তুলে ধরেন অধ্যাপক ডা. মো. আবু বকর সিদ্দিক।
দুপুরে হাতে-কলমে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখান ডা. ফারহানা হক ও ডা. উরনাস ইসলাম। অধ্যাপক ডা. নাসরীন সুলতানা কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন।