সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিনের নেতৃত্বে অধ্যাপক সানোয়ার-বারী-জেবিন

২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ PM
অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন

অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন © সংগৃহীত ও সম্পাদিত

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের (এসএনএমবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ডা. জিনাত জেবিন।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন নিনমাসের পিইটি-সিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ২৯তম জাতীয় সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. সানোয়ার হোসেন সবার সহযোগিতা কামনা করেন এবং পূর্ববর্তী সভাপতি ও কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে দিনব্যাপী সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন। এছাড়াও দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২৪ ঘণ্টা ইমারজেন্সি আল্ট্রাসাউন্ড সেবা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং চিকিৎসক ও বিজ্ঞানীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সম্মেলনে অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিন ‘হাইপারথাইরয়েডিজম’ ও ‘থাইরয়েড ক্যান্সার প্রটোকল ২০২৬’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে সোসাইটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নাহিদ হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম মন্ত্রীর উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক বিভিন্ন সোসাইটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও নবীন বিজ্ঞানী ও চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের পরবর্তী অংশে নবীন বিজ্ঞানীদের একাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

উল্লেখ্য, সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশ একটি সুপ্রতিষ্ঠিত অরাজনৈতিক ও অলাভজনক বৈজ্ঞানিক সংগঠন, যা ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ডায়াগনোসিস, থেরাপি ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬