বিএমইউর নিনমাসে দেশের প্রথম রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন উদ্বোধন

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ PM
দেশের প্রথম রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন উদ্বোধন

দেশের প্রথম রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন উদ্বোধন © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সেসে (নিনমাস) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের প্রথম লিভারের চর্বি পরিমাপক এবং লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক ‘রেজোনা এ২০’ (Resona A20) আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে মাইন্ডরে (Mindray) কোম্পানির সরবরাহকৃত এই অত্যাধুনিক প্রযুক্তিটির সংযোজন করা হয়।

নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন যৌথভাবে ‘বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড: ইলাস্টোস্ক্যান অ্যান্ড ফ্যাট কোয়ান্টিফিকেশন উইথ হাই রেজুলেশন আল্ট্রাসাউন্ড’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতির বক্তব্যে নিনমাসের পরিচালক ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভার বা লিভারের চর্বিজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ ও লিভার ক্যান্সারে এবং ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। এই প্রেক্ষাপটে রেজোনা এ২০ মেশিনের সংযোজন একটি বড় মাইলফলক।

তিনি আরও বলেন, এই যন্ত্রের মাধ্যমে নিনমাসে প্রথমবারের মতো লিভারে চর্বি নির্ণয়ের (Fat quantification) আধুনিক প্রযুক্তি ইলাস্টোস্ক্যানসহ লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিং, সিরোসিস এবং ক্যান্সার নির্ণয়ের যুগান্তকারী মোডালিটি ‘শেয়ার ওয়েভ ইলাস্টোগ্রাফি’ ও ‘স্ট্যাইন ইলাস্টোগ্রাফি’ যুক্ত হলো। পাশাপাশি, এই মেশিনের আল্ট্রা হাই রেজোলিউশন প্রোবের (33 MHz) সাহায্যে এখন থেকে ত্বক, চুলের ফলিকল, নখ, সাবকিউটেনিয়াস প্যাথলজি ও লিম্ফ্যাটিক সিস্টেমের নানাবিধ জটিল রোগ নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন অনুপ কুমার কুন্ডু। থাইরয়েড ইলাস্টোগ্রাফি ও ফ্যাট কোয়ান্টিফিকেশনের ওপর আলোচনা করেন জোহান্না অং। পরবর্তীতে সেখানে উপস্থিত শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে লিভারের চর্বি, ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার সঠিকভাবে নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ব্যবহারিক ভূমিকা নিয়ে একটি প্র্যাকটিক্যাল সেশন পরিচালিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিন্টিগ্রাফী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। এতে বিএমইউ ও নিনমাসের বিভিন্ন স্তরের চিকিৎসক ও বিজ্ঞানীদের পাশাপাশি মাইন্ডরে কোম্পানির পক্ষে ম্যানেজার জুয়েল রানাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সফল আয়োজনের জন্য নিনমাসের রিসার্চ ডিভিশন প্রধান ডা. পাপড়ী মুৎসুদ্দী, আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন প্রধান ডা. ফারহানা হক এবং সঞ্চালক ডা. ফারজানা রহমান অনন্যাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বৈজ্ঞানিক সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬