বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট লিখন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৭ আগস্ট ২০২৬, ০৬:৫২ PM
সেমিনারে বক্তব্য রাখছেন প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম

সেমিনারে বক্তব্য রাখছেন প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘সেমিনার অন সায়েন্টিফিক রাইটিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট প্রিপারেশন’ শীর্ষক গুরুত্বপূর্ণ একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ৫ম তলার সেমিনার কক্ষে এটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, এই সেমিনারটি নবীন চিকিৎসকদের বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা, মানসম্মত অ্যাবস্ট্রাক্ট প্রস্তুত এবং গবেষণালব্ধ ফলাফল যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।

সেমিনারে মূল রিসোর্স পারসন হিসেবে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন ‘বিএসএমএমইউ জার্নাল’-এর নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান।

May be an image of one or more people, dais and text

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি তার বক্তব্যে রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের দেশী-বিদেশি বিভিন্ন কনফারেন্সে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

সেমিনারে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সকল রেসিডেন্ট অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্লিনিক্যাল অনকোলজি ও অন্যান্য অনকোলজি সেন্টারের রেসিডেন্টরা অনলাইন মাধ্যমে এই আয়োজনে যুক্ত হন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬