শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিকল্পনা বিএমইউর

২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৮ PM
অর্থ কমিটির সভা

অর্থ কমিটির সভা © সংগৃহীত

রোগীদের চিকিৎসাসেবার স্বার্থে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুসহ বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। আজ রবিবার (২৩ আগস্ট) ২২টি এজেন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১২১তম সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সভায় রোগীদের চিকিৎসাসেবার স্বার্থে বিভিন্ন বিভাগের যন্ত্রপাতিসহ অতি প্রয়োজনীয় মালামাল ক্রয়, শিশুদের জন্য পিআইসিইউ চালু, রোগীদের প্রয়োজনে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ উন্নয়নমূলক কার্যক্রম ও বাজেট বরাদ্দসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

সভায় অর্থ কমটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান এমপি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (বাজেট) মো. আবদুল্লাহ হারুন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিচালক (অর্থ ও হিসাব) রেজাউল করিম হাওলাদার প্রমুখ অংশগ্রহণ করেন।

এ সময় বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ. নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬