বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপাচার্যের

১৯ আগস্ট ২০২৬, ০৮:৫৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫৯ PM
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএমইউ উপাচার্য

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএমইউ উপাচার্য © সংগৃহীত

বাংলাদেশে আর যেন কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চেপে বসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ মুক্ত হলেও জাতীয়তাবাদী চেতনা ধ্বংসের ষড়যন্ত্র এখনও থামেনি। এই অর্জন ও বিজয় ধরে রাখতে সচেতন থাকতে হবে।

আজ বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’।

উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিগত সরকারের আমলের দুর্নীতি ও অনিয়মের তথ্য উন্মোচনে দ্রুত শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে হাসপাতালে আসা রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা ও ভালো ব্যবহার নিশ্চিত করতে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন তিনি।

দেশের গণতন্ত্রের ইতিহাস তুলে ধরে উপাচার্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে সবাইকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করেছে, যার একটাই লক্ষ্য যাতে দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে দোরগোড়ায় পৌঁছে দেয়া যায়। বিএমইতে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও বিএমইউতে কর্মরত সবাইকে খেয়াল রাখতে হবে।

প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে যারা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিজমের দোসর হয়ে এই বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী মানুষের উপর হামলা চালিয়েছে অবশ্যই তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

‘মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র আহ্বায়ক ডা. মুহা. শহিদুল হক রাহাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মুহাম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. সহিদুল ইসলাম, ডা. মো. শাহিদুল হাসান বাবুল, বিশ্ববিদ্যালয়ের চীফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে এক ভিডিও ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9